1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

রাজাপুরে সুদ ব্যবসায়ীর হাত থেকে রক্ষা পেতে দিনমজুরের আকুতি

  • প্রকাশিত: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৩৮৫ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া বাজার এলাকার সুদ ব্যবসায়ী রফিকুল ইসলামের হাত থেকে রক্ষা পেয়ে পরিবার নিয়ে বাঁচতে সংবাদ সম্মেলন করেছেন আঃ শুক্কুর নামের একজন দিনমজুর।বুধবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় রাজাপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে তিনি এ অভিযোগ করেন৷ এ সময় আঃ শুক্কুর এর বৃদ্ধা মা সহ তার পরিবার উপস্থিত ছিলেন।লিখিত অভিযোগে আঃ শুক্কুর বলেন, উপজেলার গালুয়া বাজার এলাকায় (শরীফ সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিঃ) নামের একটি প্রতিষ্ঠান থেকে ২০০৭ সালে ১০ হাজার টাকা ঋণ নেয় আঃ শুক্কুর।সেই টাকায় পর্যায়ত্রুমে ২০২৩ পর্যন্ত মোট আট লাখ টাকা সুদ হিসেবে পরিশোধ করার পরেও তারা আঃ শুক্কুর এর কাছে আরো ৮ লক্ষ টাকা পাইবে বলে দাবী করে আসছে৷ দীর্ঘদিন যাবৎ এই ঋণ পরিশোধের জন্য রফিকুল ইসলাম ও তার বাবা অহিদ শরীফ তাকে চাপ প্রয়োগ করে।এমনকি টাকা না দিলে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে।সংবাদ সম্মেলনে আঃ শুক্কুর আরও জানান, আমার দ্বারা রফিকুল ইসলাম দীর্ঘ ১৬ বছর ধরে তাদের ঋণ পরিশোধ করার জন্য তাদের নির্দেশে লেবারের কাজ করিয়েছে।এরপরও প্রতিনিয়ত সুদের টাকার জন্য আমায় ও আমার পরিবারকে চাপ প্রয়োগ করে।এমতাবস্থায় আঃ শুক্কুর ও তার পরিবার রফিকুল ইসলাম এবং তার পিতা অহিদ শরীফের হাত থেকে রক্ষা পেতে পারে সে জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, “অভিযোগকারী শুক্কুরের সাথে আমার কোনো ঋণ দেওয়া নেওয়ার সম্পর্ক নাই।গাছের ব্যবসা করায় শুক্কুরের কাছে আমি সাড়ে ৪ লাখ টাকা পাবো।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓