1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গলাচিপায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫’তম শাহাদাৎ বার্ষিকী পালিত

ইন্দুরকানি উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২৫৬ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকারী উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ইন্দুরকানী সরকারি কলেজ প্রাঙ্গণে ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগর সভাপতি এ্যাডভোকেট এম মতিউর রহমানের সভাপতিত্বে এবং ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান সেলিমের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর—১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম এ আউয়াল।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ—সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মো. হাবিবুর রহমান মালেক।সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ—সভাপতি এ্যাডভোকেট খান মো: আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ সহ জেলা, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।সভায় বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনার জন্য এক সাথে কাজ করার জন্য নেতা—কর্মীদের আহবান জানান।এছাড়াও সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডকে সাধারণ মানুষের সামনে তুলে ধরে জামায়াত—বিএনপির নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓