1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ 

সমাজ পরিবর্তন করতে ইমাম মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে…. মহিউদ্দিন মহারাজ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২৯৩ বার পড়া হয়েছে

ইমাম-মুয়াজ্জিনরা হচ্ছেন সমাজের সবচেয়ে সম্মানীয় ব্যক্তি। সমাজ পরিবর্তন করতে ইমাম মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।প্রতিটি গ্রাম ও পাড়া মহল্লায় ইমামরা নেতৃত্ব দেন।তারা নেতাদের নেতা।শান্তির ধর্ম ইসলামের মর্মবাণী তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে কাজ করছেন ইমামগণ।বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভান্ডারিয়া পৌর শেখ কামল আডিটরিয়ামে সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সকল মসজিদের ইমামদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মহিউদ্দিন মহারাজ বলেন, বাংলাদেশের ইতিহাসে ইসলামের প্রচারে বঙ্গবন্ধু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বাধীনতার পর ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা, মাদরাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা, টঙ্গীতে বিশ্ব ইজতেমার জায়গার ব্যবস্থা করাসহ অসংখ্য ক্ষেত্রে উদ্যোগ গ্রহন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইসলামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ অনুসরণ করে শেখ হাসিনা সারাদেশে ৫৭০টি মডেল মসজিদ নির্মাণের করেছেন।এ দেশকে সমৃদ্ধ ও উন্নয়নে আজ আমরা শান্তিতে বসবাস করতে পারছি।আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসন থেকে আমি নির্বাচন করবো। আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি আপনাদের সেবা করার সুযোগ পাবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমি নিজেকে উৎসর্গ করবো।ভান্ডারিয়া উপজেলা ইমাম সমিতির সভাপতি জাকারিয়া আল ফরিদি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. হাফিজুর রশিদ তারেক, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, মজিবুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য লিয়াকত হোসেন তালুকদার, উপজেলা যুব লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, ইমাম হাফেজ মাওলানা আব্দুর রহিম, মাওলানা গোলাম আজম, মাওলানা আশ্রাফ আলী, মাওলানা মুসাইয়িব, মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓