1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

বিএনপি জামায়াতকে প্রতিহত করতে প্রয়োজনে জীবন দিতে হবে…. নিখিল

  • প্রকাশিত: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৩৫২ বার পড়া হয়েছে

বাংলাদেশকে ধ্বংস করার জন্য মাঠে নেমেছে বিএনপি-জামায়াত।তাদেরকে প্রতিহত করতে হবে।প্রয়োজনে জীবন দিতে হবে।শনিবার (১১ নভেম্বর) সকালে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ কথা বলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল।এদিন সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক। শ্রদ্ধা নিবেদেন শেষে সেখানেই জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন যুবলিগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।উড়ানো হয় বেলুন ও পায়রা।এর আগে সকালে নেতাকর্মীদের সাথে নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে যান যুবলীগ নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীদের উদ্দেশে নিখিল বলেন, বিএনপি-জামায়াত দেশকে ধ্বংস করার পায়তারা চালাচ্ছে।দেশকে ধ্বংস করার জন্য তারা মাঠে নেমেছে। প্রয়োজনে জীবন দিয়ে হলেও তাদেরকে প্রতিহত করতে হবে।এ সময় নেতাকর্মীদেরকে রাজপথে সোচ্চার থাকার আহবানও জানান নিখিল।প্রসঙ্গত, আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠন। স্বাধীনতার পর ১৯৭২ সালের ১১ নভেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেনশনের মধ্য দিয়ে যুবলীগ প্রতিষ্ঠা করা হয়।এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন শেখ ফজলুল হক মনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓