1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

  • প্রকাশিত: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৩০১ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে সিরাজদিখানে পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৩ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।শনিবার (১১ অক্টোবর) বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে ঝিকুট ফাউন্ডেশন সিরাজদিখান পরিষদের কার্যালয়ে ফলাফল প্রকাশ করা হয়।ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২৩ পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে ঝিকুট ফাউন্ডেশন সিরাজদিখান পরিষদের সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) ও ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি নজরুল ইসলাম।ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সদস্য তানিয়া ইসলাম প্রিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই বাংলার প্রখ্যাত রাবিন্দ্র গবেষক ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা ড. মুহাম্মদ জমির হোসেন ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা কবি শাহানা আফরোজ।বৃত্তিপ্রাপ্ত ৫৫ জনকে জমকালো অনুষ্ঠান করে নগদ অর্থ, সার্টিফিকেট, সম্মাননা ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হবে বলে জানান ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল।অনুষ্ঠানে ঝিকুট ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালহা, শাহিদা পারভীন, রিমি আক্তার, হোসাইন আহমেদ ফারুক, রাফসান ইসলাম রাফি, শাকিবুল ইসলাম সিফাত, মো. রাসেল, খাদিজা আক্তার সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী।উল্লেখ্য, এ পরীক্ষায় উপজেলার ১১০ প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ৪৬৮ শিক্ষার্থী অংশ নেয়। এর মাঝে মেধাক্রম অনুসারে ৫৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓