1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাউখালী উপজেলা ছাত্রলীগের কার্যালয় উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৩৩১ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালী উপজেলা ছাত্রলীগের স্থায়ী কার্যালয় উদ্বোধন করেছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক মহিউদ্দিন মহারাজ।রবিবার (১২ নভেম্বর ) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদের সামনে কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।এ সময় রাস্তার দুই পাশে সারিবদ্ধ হয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।উপজেলা ছাত্রলীগের সভাপতি রিছাদ হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্তর সঞ্চলনায় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন মহারাজ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহাসিক দল।দেশের যেকোন মুক্তি, সংগ্রাম, আন্দোলনে এ দলের ভূমিকা অপরিহার্য। তাই আগামীতেও দেশের জন্য নিবেদিত হয়ে কাজ করার জন্য নেতা-কর্মীদের আহবান জানান।অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ সভাপতি সুনীল কুন্ডু, মাহমুদ খান খোকন, আওয়ামীলীগ নেতা শাহ মোহাম্মদ কাইয়ুম, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, গাজী সিদ্দিকুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মামুন হোসাইন বাবলু জমাদ্দারসহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতারা কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓