1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক

গলাচিপায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরন

  • প্রকাশিত: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৩০১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় আগামী শীতকালীন রবি মৌসুমে ৫ হাজার ১২৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সারসহ সরিষা, খেসারি ডাল, মুগ ডাল, গম, ভুট্টা, চিনা বাদাম, সয়াবিন বীজ বিতরণ করা হয়েছে। সহকারী কমিশনার ভূমি মোঃ নাছিম রেজা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গলাচিপা- দশমিনা পটুয়াখালী -১১৩ আসনের জননেতা এস এম শাহজাদা এমপি।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা মু. শাহিন শাহ, অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আকরামুজ্জামান, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, এমপির প্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা কাওসার তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেতাকর্মীরা অংশ নেয়।অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষকদের উদ্দেশ্য বলেন, বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের স্বপ্ন পূরণে, বাংলার কৃষক মেহনতী মানুষের ভাগ্য পরিবর্তনে সকল ঋতুতে বিনামূল্যে আমন, আউশ, রবিশস্য সহ হারভেস্টার মেশিন, যন্ত্রপাতি ও প্রশিক্ষণ দিয়ে কৃষকের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓