1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় কাউখালীতে ছাত্রলীগের আনন্দ মিছিল

  • প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৪২৪ বার পড়া হয়েছে

পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায়।তফসিল ঘোষণার পর তফসিলকে স্বাগত জানিয়ে মোটরসাইকেলে আনন্দ মিছিল বের করে কাউখালী উপজেলা ছাত্রলীগ।উপজেলা ছাত্রলীগের সভাপতি রিছাদ হাওলাদার ও সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্তর নেতৃত্বে রাত সাড়ে আট টায় ছাত্রলীগের দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।মিছিলে উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিল শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি রিছাদ হাওলাদার নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আজ তফসিল ঘোষণার পর থেকে ভোট পর্যন্ত মাঠে থাকবে ছাত্রলীগ। নৌকাকে বিজয়ী করে প্রত্যেক নেতাকর্মী ঘরে ফিরবে। বিএনপি সব সময় দেশবিরোধী ও ধ্বংসযজ্ঞে লিপ্ত।বর্তমানে ডিজিটাল বাংলাদেশে ভোট চুরির সুযোগ না থাকায় তারা নির্বাচনে আসতে চায় না।তফসিল সম্পর্কে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত বলেন, তফসিল যথাসময়ে অনুষ্ঠিত হয়েছে, আগামী নির্বাচনও যথা সময়ে অনুষ্ঠিত হবে।আর ওই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓