1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

গজারিয়ায় রাহাফুলকে হত্যার প্রধান আসামী সাব্বির গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৩০৯ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা ঘটনার ৭২ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ।পুলিশসূত্রে জানা যায়, ১২ হাজার টাকা ধার না দেওয়ায় বন্ধু রাহাফুলকে কোকের সাথে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন অবস্থায় বটি ও ছুড়ি দিয়ে এলোপাতাড়ি নির্মমভাবে হত্যা করে গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের দিদার হোসেন সরকার এর ছেলে সাব্বির হোসেন সরকার।প্রধান আসামী সাব্বির হোসেন সরকারকে ইতিমধ্যে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত ১২/১১/২৩ ইং রোববার দুপুর ২ টায় রাহাফুল খান (২৩) এর গলাকাটা লাশ উপজেলা বাউশিয়া ইউনিয়নের জাহিদ হোসেনের ভাড়া বাসা থেকে তালা ভেঙে উদ্ধার করে পুলিশ।ঐ সময়ে নিহতের মাথায় ও শরীরে বিভিন্ন অংশে ধারালো ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়।নিহত রাহাফুল গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের চরপাথালিয়া গ্রামের বাসিন্দা জাহিদ হোসেনের ছেলে।নিহত রাহাফুল আব্দুল্লাহপুর গ্রামের ওয়াজেদ বেপারীর ভাড়া বাসায় একা থাকতেন এবং বাউশিয়া বহুমুখী সমিতি মার্কেটের নিউ নবাবপুর ইলেকট্রনিকস দোকানের মালিক ছিলেন।এমন হত্যাকান্ডের ঘৃণিত ও মর্মান্তিক কাজ করায় আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তার পরিবার, আত্মীয়স্বজন প্রতিবেশী ও সহপাঠীরা।রাহাফুল ৩ ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓