1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবেলায় পিরোজপুরে ৫৬১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৩১০ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় ‘মিধিলি’ এর প্রভাবে পিরোজপুর জেলার ৭টি উপজেলায় বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল থেকে একটা টানা বৃষ্টি সহ থমথমে আবহাওয়া বিরাজ করছে। অনেক এলাকা রয়েছে বিদ্যুৎবিহীন।জেলার সন্ধ্যা, কঁচা, বলেশ্বের, কালিগঙ্গা সহ বৃহৎ নদ নদী গুলোতে জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে।ঝুকিতে রয়েছে নিন্মাঞ্চলের কয়েক হাজার মানুষ।বৃহস্পতিবার রাত ৯ টায় জেলা প্রশাসকের আয়োজনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় বলা হয়েছে, জেলার সাতটি উপজেলায় ৫৬১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।এ ছাড়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবিলায় জেলা শহর সহ সাতটি উপজেলায় আটটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের কাছে ৪ লাখ ১০ হাজারে টাকা, ৪৬ বান্ডিল টিন, ৪১২ মেট্রিকটন চাল এবং ৫ হাজার ৬০০ কম্বল রয়েছে।এ ছাড়া জনগণের সেবার জন্য ৬৩টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।অন্যদিকে দুর্যোগপূর্ব ও পরবর্তী মানুষের সেবা দিতে ১৭০০ সিপিপি সদস্য ও ৩৫০ জন স্কাউট সদস্য কাজ করবেন।উপকূল এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓