1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নবী ও হিজাব–বোরকা নিয়ে শিক্ষিকার কটুক্তি প্রতিবাদে মানববন্ধন উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কাল সন্ধ্যায় মুন্সিগঞ্জ–১ ও ২ আসনে এনসিপির দুই সমন্বয়কারীর মনোনয়ন ঘোষনা গজারিয়া বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারী নিহত, আহত -৩ নেছারাবাদে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ পিরোজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

গজারিয়া হরতালের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ছাত্রলীগের ও স্বেচ্ছাসেবক লীগ

  • প্রকাশিত: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৯১ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা হরতালের নামে বিএনপির আগুন সন্ত্রাসের প্রতিবাদে গজারিয়ায় মহাসড়কের মোটর সাইকেলের শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় থেকে জামালদি বাস স্ট্যান্ড হইয়া আবার ভবেরচর বাসস্ট্যান্ডে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।এর আগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ও বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন ও একটি শান্তির মিছিল বের করে।মিছিলটি মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।মোটরসাইকেল এর শোডাউন নেতৃত্ব দেন গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউনুস প্রধান,
এসময় বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান বলেন, বিএনপি-জামায়াত আবার হরতাল ডেকেছে।তাদের ডাকা হরতালের প্রতিবাদে আমাদের রাজনীতির অভিভাবক মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি মহোদয়ের নির্দেশে আমরা রাজপথে আছি।বিএনপি-জামায়াত মহাসড়কে যতই জ্বালাও পোড়াও চেষ্টা করবে, আমরা তাদের কঠিন ভাবে প্রতিহত করবো।এসময় উপজেলা আওয়ামী লীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের বিপুল সংখক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓