1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ভারমুক্ত হলো সরকারী কাউখালী মহাবিদ্যালয়, নতুন অধ্যক্ষের যোগদান

  • প্রকাশিত: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৪৭১ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি কাউখালী মহাবিদ্যালয়ে নতুন অধ্যক্ষ হিসেবে যোগাযোগ দান করেছেন অধ্যাপক সুকেশ রঞ্জন হালদার।জানা যায়, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সুকেশ রঞ্জন হালদারকে সরকারি কাউখালী মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসাবে নিয়োগ দেয়া হয়।তিনি রবিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের সম্মেলন কক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নতুন অধ্যক্ষকে বরন করেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম ও শিক্ষক কর্মকর্তারা।নতুন অধ্যক্ষ অধ্যাপক সুকেশ রঞ্জন হালদারের যোগদানের মধ্যদিয়ে ভারমুক্ত হলো সরকারি কাউখালী মহাবিদ্যালয়।দীর্ঘদিন যাবৎ কলেজটিতে নিয়োগকৃত অধ্যক্ষ না থাকায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছিল কলেজটির একাডেমিক কার্যক্রম। নতুন অধ্যক্ষ যোগদানে সরকারি কাউখালী কলেজের একাডেমিক কার্যক্রমের গতিশীলতা বাড়বে বলে মনে করছেন শিক্ষক ও সুশীল সমাজের ব্যক্তিত্বরা।ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সেক্রেটারি প্রভাষক মুনিরুল ইসলাম, সহকারি অধ্যাপক শহিদ সারওয়ার,সহকারী অধ্যাপক সুদেব হালদার,সহকারী অধ্যাপক মোঃ সরোয়ার জাহান টিটু, প্রভাষক রবীন মুখার্জি, প্রভাষক আহসান কবির বাবুল, প্রভাষক শিপ্রা বিশ্বাস, প্রভাষক রোজিনা আক্তার, প্রভাষক রিপন কুমার দাস, প্রভাষক শান্তনু লাল চক্রবর্তী, প্রভাষক বাদল কুমার দাস, প্রভাষক মাহমুদ খান সহ অন্যান্য প্রভাষক, প্রদর্শক ও কর্মচারী বৃন্দ।সরকারি কাউখালী মহাবিদ্যালয়ে সদ্য যোগদানকৃত অধ্যক্ষ সুকেশ রঞ্জন হালদার শিক্ষকদের উদ্দেশ্যে বলেন,আপনারা সকলে সরকারি কলেজে অধ্যাপনা করছেন,এই মন মানুষিকতা মনে প্রাণে ধারন করে আচার আচরনে ধারন করতে হবে।সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের ভাবমূর্তী রক্ষা করতে।তার জন্য আপনাদের সকলের সহযোগীতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓