1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোটরসাইকেল দূর্ঘটনায় কাউখালীর কলেজ ছাত্রের মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৯২ বার পড়া হয়েছে

মোটরসাইকেল দূর্ঘটনায় পিরোজপুরের কাউখালীর মো. ইয়াছিন হোসেন (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।এ সময় ৪ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।নিহত ইয়াছিন জেলার কাউখালী উপজেলার সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বদরপুর গ্রামের মো. মতলবে হোসেনের ছেলে। সে ঝালকাঠি জেলার গুয়াটন ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলো।থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে জেলার সদর উপজেলার পিরোজপুর-হুলারহাট সড়কের ছোট খলিশাখালী নামক স্থানে দুই মোটরসাইকেলে রেস করার সময় দুই মোটরসাইকেল সংঘর্ষে রাস্তার পাশে থাকা একটি অটো গাড়িতে ধাক্কা লাগে।এতে মোটর সাইকেলে থাকা ৫ যুবক গুরুতর আহত সহ অটো রিক্মায় থাকা দুই জন আহত হন।আহতদের মধ্যে ৪ জনের বাড়ি কাউখালী উপজেলায় এবং অন্যজনের বাড়ি পার্শ্ববর্তী ঝালকাঠির রাজাপুর উপজেলায়।তারা পৃথক দু’টি নিজস্ব মোটরসাইকেলে করে বন্ধুর নামে থাকা মামলার হাজিরা দিয়ে পিরোজপুর থেকে কাউখালির দিকে যাচ্ছিলেন।দূর্ঘটনার খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে।পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এর মধ্যে ওই দিন সন্ধ্যার দিকে ইয়াছিন হোসেনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, পিরোজপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় আহত কাউখালী উপজেলার বদরপুর গ্রামের ইয়াছিন হোসেনকে বরিশাল থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।নিহতের মৃত্যুর জন্য কাউখালী থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓