1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলপুরে শাহ কুতুব চৌধুরী ও মেয়র শাহজাহানের মৃত্যুবার্ষিকী পালন করেছে গ্রামাউস

  • প্রকাশিত: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৩৭৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহ ফুলপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও গ্রামাউসের উপদেষ্টা মরহুম শাহ্ কুতুব চৌধুরী এবং আঞ্জুমানে হেমায়েতে ইসলামের সাবেক সভাপতি গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস) ও গ্রামাউস মডেল একাডেমির সাবেক সভাপতি ফুলপুর পৌরসভার সাবেক মেয়র মরহুম শাহজাহান এর মৃত্যুবার্ষিকী পালন করেছে গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস)।এ উপলক্ষে শনিবার (২৫ নভেম্বর) দুপুরে গ্রামাউস আঞ্চলিক কার্যালয় চত্বরে দোয়া, মিলাদ মাহফিল, শীতবস্ত্র বিতরণ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস)এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ফুলপুর পৌরসভার মেয়র মি শশধর সেন, আওয়ামী লীগ নেতা মোঃ খলিলুর রহমান, শাহ কুতুব চৌধুরীর সহধর্মিণী নাহিদ নিগার সুলতানা, মরহুম শাহ কুতুব চৌধুরীর একমাত্র সন্তান শাহ ইফতেখারুল আলম দীপ্ত চৌধুরী, মেয়র শাহজাহানের ছোটভাই হাবিবুর রহমান হবি, উপজেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল হাসান টিটু, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন, গ্রামাউসের পরিচালক ফজলুর রহমান, আবুল কালাম আজাদ, ফুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরমুজ আলী চৌধুরী, পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন,হাসপাতাল মসজিদের সাবেক ইমাম মাওলানা আবুল কাসেম, দারুল ইহসান কাসিমিয়া এক্সিলেন্ট মাদরাসার পরিচালক মাওলানা মো. আব্দুল মান্নান প্রমুখ।এসময় মরহুম মেয়র শাহজাহানের একমাত্র পুত্র ময়মনসিংহ জিলা স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র তাজ মোহাম্মদ তানজীল অনুভব, গ্রামাউসের সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার আনোয়ার হোসেন, ফুলপুর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি রাসেল আহম্মেদ রয়েল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিছুর রহমান স্বপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সবুজ, কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক মড়ল প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓