1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

নাজিরপুরে পরীক্ষায় ফেল করায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

  • প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৩৬১ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য (ফেল) হওয়ায় অশ্রুতা ঘরামী (১৯) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন।তিনি উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের পাকুরিয়া গ্রামের অনিল চন্দ্র ঘরামীর কন্যা।ঘটনাটি ঘটেছে রবিবার (২৬ নভেম্বর) দুপুরে।নিহতের ফুফাতো ভাই সুজন বিশ্বাস জানান, তিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষায় উপজেলার গাওখালী কলেজিয়েট স্কুল থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়ে ছিলেন।পরীক্ষায় ফেল করায় বাড়িতে এসে বাড়ির পিছনের একটি আম গাছের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।নিহত ওই কলেজ ছাত্রীর মামারা ভারতে থাকায় তিনি তার পিতা-মাতার সাথে একই এলাকার মামা বাড়িতে থাকতেন।নিহতের মা মিলন রানী বিশ্বাস জানান, তার কন্যা অশ্রুতা ঘরামী ওই দিন সকালে এইচএসসি পরীক্ষার ফলাফল জানতে কলেজে যায়। কলেজ থেকে ফিরে ফলাফল খারাপ হওয়ার খবর জানায় ও কান্নায় ভেঙ্গে পরে।কিছু সময় পরে তাকে ঘরে পাওয়া না যাওয়ায় তাকে খোঁজ করতে থাকি।পরে পাশের বাড়ির জবা হাওলাদার তাকে বাড়ির সামনের একটি গাছের সঙ্গে ঝুলতে দেখেন।সে খুব মেধাবী ছাত্রী ছিলো। তার পিতা পেশায় একজন কৃষক।ওই কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জাফর বাহাদুর বলেন, নিহত ওই কলেজ ছাত্রী অত্যান্ত মেধাবী ছিল।সে উচ্চতর গনিতে ফেল করেছেন।কিভাবে বা কি কারনে সে ফেল করলেন সে ক্ষোভে-কষ্টে আত্মহত্যা করতে পারে।নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓