1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

উজিরপুরের ঢাকা বরিশাল মহাসড়কে সুপরি বোঝাই ট্রাকে আগুন

  • প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৩১৮ বার পড়া হয়েছে

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় সুপারি ভর্তি একটি মিনি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৬ নভেম্বর) ভোর রাতে ঢাকা -বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, বরিশালের মুলাদী উপজেলা থেকে সুপারি বোঝাই একটি মিনি ট্রাক ময়মনসিংহের উদ্দেশে রওনা দেয়।ভোর আনুমানিক ৪ টায় বামরাইল এলাকায় সাবেক ইউপি সদস্য (সংরক্ষিত)ফরিদা ইয়াসমিন এর বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা মহাসড়কে গাছ ফেলে ট্রাকটি থামায়। পরে ট্রাকের ইঞ্জিনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, তাদের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে নিশ্চিত হওয়া যাবে না। উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মেদ জানান, খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি দুর্বৃত্ত রাস্তায় গাছ ফেলে এ ঘটনা ঘটায়। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এ ঘটনায় উজিরপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓