1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

শ্রীনগরে সরকারী কসনা লীজ সম্পত্তিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৩৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে শ্রীনগরে সরকারী একসনা লীজ সম্পত্তিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল থেকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের ১নং উত্তর বালাশুর নতুন বাজারে এই পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠে রাঢ়ীখাল গ্রামের মৃত আবুল কাশেম খানের ছেলে সনেট খানের বিরুদ্ধে।এই ব্যাপারে তদন্তে চেয়ে ঐ এলাকার মাসুদ মাদবর বাদী হয়ে সহকারী কমিশনার (ভুমি) বরাবরে আবেদন করেন।অভিযোগের আলোকে জানা যায়,রাঢ়ীখাল মৌজার ১৭১- ১৭৬ খতিয়ানের ৮৫১/৫৯, ৮৫০/৬০ দাগের ৩০ শতাংশ নাল হালে দোকান সম্পত্তি বিগত ২০০৮ সনে মাসুদ মাদবর লীজ সুত্রে মালিক হয়ে ২০১০ সনে ভরাট ও দোকান নির্মাণের অনুমতি পেয়ে দোকান ঘর নির্মাণ করে ভোগ দখলে রয়েছেন।ঘটনার দিন মঙ্গলবার সকাল থেকে ঐ এলাকার সনেট খান,ফারুক খান,দুদু মাদবর, নুরুল হক মোল্লাগং ইট বালু সিমেন্ট এনে নিয়ম বহিভুতভাবে জোড় পূর্বক পাকা স্থাপনা নির্মান করছেন।এতে মাসুদ মাদবর বাধা দিলে তারা কোন কর্ণপাত না করে নির্মান কাজ চালিয়ে যাচ্ছে।এ ব্যাপারে পাকা স্থাপনা নির্মানকারী সনেট খান এর কাছে জানতে চাইলে তিনি বলেন,আমার মা শাহানারা বেগম হাল সন পর্যন্ত এই সম্পত্তি লীজ সুত্রে মালিক।লীজ সম্পত্তিতে পাকা স্থাপনা নির্মানের অনুমতির ব্যাপারের তিনি কোন সদত্তর দিতে পারেনি।রাঢ়ীখাল ইউনিয়ন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সুলতান খান বলেন,এই জমি মাপযোগের দিন মেম্বার হিসেবে আমাকে ডাকা হয়েছিল বিধায় আমি উপস্থিত ছিলাম।রাঢ়ীখাল ইউনিয়ন সহকারী তহসিলদার আমির হোসেন বলেন,আমি সরেজমিনে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি।সহকারী কমিশনার(ভুমি) সাফফাত আরা সাঈদ বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓