1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গজারিয়ায় মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের নির্বাচনী সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৩৪ বার পড়া হয়েছে

গজারিয়ায় মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের নির্বাচনী সভা অনুষ্ঠিত।গজারিয়া উপজেলা ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী সভা হয়।সাবেক ছাত্রলীগের নেতা জিএস মহিউদ্দিন খান শাহীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও গজারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাজহারুল হক তপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান প্রমুখ।সভায় বক্তারা বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জাতীয় নির্বাচনের নৌকা প্রতীকের বিকল্প নেই। মুন্সীগঞ্জ-৩(গজারিয়া-সদর) আসনে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে উন্নয়নকে এগিয়ে নিতে হবে।এ সময় উপস্থিত ছিলেন, ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটন, বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, টেঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু,গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সারোয়ার আহমেদ সরু, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সাবেক ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম শাহীন, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হারুনর রশীদ মোল্লাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓