1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে

স্বপ্নের বাংলাদেশ পাঠকের সিক্ত ভালোবাসায় নতুন আঙ্গিকে মুন্সীগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন মেধাবৃত্তি-২০২৩ পরীক্ষা।শনিবার(২ ডিসেম্বর) স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের আয়োজনে সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলার স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চবিদ্যালয় ও দুপুর আড়াই টার দিকে মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী জয়কালী উচ্চবিদ্যালয়ে দুইটি ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।এতে প্রথম ধাপে টংগীবাড়ী উপজেলার মাধ্যমিক পর্যায়ে ১৮টি বিদ্যালয়ের ৩৪০ জন শিক্ষার্থী ও দ্বিতীয় ধাপে মুন্সীগঞ্জ সদর উপজেলার ২৪টি বিদ্যালয়ের ৪০০ জন শিক্ষার্থী সহ মোট ৭৪০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।এছাড়া আগামী সোমবার(৪ ডিসেম্বর)তৃতীয় ধাপে সিরাজদিখান উপজেলার ২৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।সংগঠনটির সভাপতি আবু বকর সিদ্দিক হিরা জানান,মুন্সীগঞ্জ সদর, টংগীবাড়ী ও সিরাজদিখান উপজেলার মাধ্যমিকের ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে।উত্তীর্ণদের মধ্য থেকে প্রথম সারির শতাধিক শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হবে।সাধারণ ও ট্যালেন্টপুল দুটি বিভাগের এককালীন তিন হাজার থেকে চার হাজার টাকা দেওয়া হবে।সাথে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হবে।চলতি বছরের ডিসেম্বর মাসের শেষে এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।৮০ নম্বরের পরীক্ষায় সাধারণ জ্ঞানসহ চারটি পাঠ্যবই এর উপর পরীক্ষা নেওয়া হচ্ছে।পাশাপাশি বৃক্ষরোপণের ওপর অতিরিক্ত ১০ নম্বর দেওয়া হবে।মেধাবৃত্তি-২০২৩ এর পরীক্ষা নিয়ন্ত্রক জসিম মোল্লা বলেন, শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।প্রতিবছরের ন্যায় এবারেও মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করতে পেয়ে আমরা আনন্দিত।দ্বিতীয় পর্যায় জেলার তিনটি উপজেলায় নিয়ে এ মেধাবৃত্তির আয়োজন করা হলেও ভবিষ্যতে বাকি উপজেলাগুলোকে এ বৃত্তির আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓