1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

মুন্সীগঞ্জে পূজা উদযাপন পরিষদের সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৭ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বাংলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ননী গোপাল হালদার(৫২)উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।তা-না হলে আরও কর্মসূচীর দেবেন বলে তারা জানান।মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর কুমার ঘোষ,সহ-সভাপতি অভিজিৎ দাস ববি,সাংগঠনিক সম্পাদক বাসুদেব নাগ,সদর উপজেলা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কৃষি ব্যাংক,চরকেওয়ার শাখার কর্মকর্তা খোকন পোদ্দার, পৌর কমিটির সভাপতি ভবতোশ চৌধুরী নুপুর,সাধারণ সম্পাদক সুমন লাল সহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।উল্লেখ্য : গত ৫ ডিসেম্বর রাত ৯ টার দিকে মুন্সীগঞ্জ সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি ননী গোপাল হালদার বাংলাবাজার থেকে শহরের ইদ্রাকপুর বাসায় যাচ্ছিলেন।পথেই ইদ্রাকপুর স্কুল সংলগ্ন এলাকায় পৌছালে ৫ থেকে ৬ জনের একদল দূবৃর্ত্ত অটোরিকশা থেকে নেমে অতর্কিত হামলা চালিয়ে এলোপাতারি মারধর করে।এসময় সে রক্তাক্ত জখম হয়।মারধরের সময় একটি মোটরসাইকেল এসে তার উপর উঠিয়ে দেওয়ার চেষ্টা চালায়।তিনি হাত দিয়ে মোটরসাইকেল থামাতে গিয়ে হাতে আঘাত পান।ঘটনার পরপরই তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।ননী গোপাল হালদার বাংলাবাজার এলাকার চেঙ্গাবুনিয়া কান্দি গ্রামের মনোরঞ্জন হাওলাদারের ছেলে।বর্তমানে পরিবার নিয়ে ইদ্রাকপুর এলাকায় ভাড়া থাকেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓