1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির সুস্থ সংস্কৃতি বিকাশে নতুন কমিটি অনুমোদন দেখতে চান সংস্কৃতি মহল পিরোজপুরে তিন জেলের জালে ধরা পরল ৩৫ লাখ টাকার লাক্ষা মাছ মঠবাড়িয়ায় নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থানান্তর না করার দাবীতে মানববন্ধন ঝালকাঠির শ্মশান ঘাট এলাকায় অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই, আহত ২ ঐতিহ্য হারিয়ে স্মৃতি হতে চলছে মাটির তৈরি তৈজসপত্র নাজিরপুরে ক্লাস চলার সময় ভেঙে পড়ল বৈদ্যুতিক পাখা, দুই শিক্ষার্থী আহত মুন্সীগঞ্জ ঘুষের ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা মামলা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে কাউখালীতে গ্রীন ফোর্সের সভা অনুষ্ঠিত

পিরোজপুরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গনমাধ্যম কর্মীদের প্রেস ব্রিফিং

  • প্রকাশিত: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২০৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গনমাধ্যম কর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠীত হয়েছে।এ উপলক্ষ্যে সোমবার (১১ ডিসেম্বর) সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী।এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এম এ রব্বানী ফিরোজ, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন প্রমুখ।প্রেসব্রিফিং এ সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী জানান, জাতীয় পুষ্টিসেবা, জন স্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় এই কার্যক্রম বাস্তবায়ন করছে। ভিটামিন “এ” এর অভাবজনিত রোগের চিকিৎসায় আগামীকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত বিরতিহীন ভাবে পিরোজপুর জেলার ৭টি উপজেলা, ৪ টি পৌরসভা ও ৫৪ টি ইউনিয়নে ১ হাজার ৩৪২টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস ও ১২ থেকে ৫৯ মাসের মোট ১৪ হাজার ৬৩৫ জন এবং ১ লাখ ১৩ হাজার ২৯৮ জন শিশুকে ১ টি করে নীল রংয়ের এবং ১ টি করে লাল রংয়ের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রেনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓