1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

গজারিয়া ঘন কুয়াশায় আটকা পড়েছে প্রিন্স আওলাদ

  • প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবাদক মুন্সিগঞ্জ:

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ঘন কুয়াশার কারণে মেঘনা নদীর অংশে ড্রেজারের পাইপে ধাক্কা দিয়ে চরে আটকা পড়েছে ভান্ডারিয়া উপজেলা থেকে ঢাকাগামী প্রিন্স আওলাদ-৪’ নামে একটি লঞ্চ।এই ঘটনায় লাঞ্চটির কয়েকজন যাত্রী সামান্য আহত হয়।পরে যাত্রীদের চাঁদপুর থেকে ঢাকাগামী আরেকটি লঞ্চের মাধ্যমে উদ্ধার করে ঢাকা পাঠানো হয়েছে।ঘটনার প্রত্যক্ষদর্শী, লাঞ্চটির কেবিন বয় রাসেল মাহমুদ জানান, বুধবার ভোর ছয়টার দিকে নদীতে ঘন কুয়াশা থাকায় লঞ্চটির চালক সামনে কিছুই দেখতে পাচ্ছিলেন না।এসময় লঞ্চটি গজারিয়া কোস্টগার্ড স্টেশনের কাছাকাছি জায়গায় একটি ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা দিয়ে চরে উঠে যায়।এ সময় লঞ্চটির কয়েকজন যাত্রী সামান্যে আহত হয়।পরবর্তীতে চাঁদপুর থেকে ঢাকাগামী ঈগল-৭ লঞ্চের মাধ্যমে আটকা পড়া যাত্রীদের ঢাকা পাঠানো হয়েছে।এখন ভাটা চলছে দুপুর দুইটার দিকে জোয়ারে পানির উচ্চতা বাড়লে আমরা লঞ্চটি এখান থেকে বের করতে পারবো বলে আশা করছি।ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া নৌ পুলিশ ইনচার্জ ইজাজ উদ্দিন আহমদ বলেন, লঞ্চটি গজারিয়া কোস্ট গার্ডের গজারিয়া প্লাটুনের কাছের একটি জায়গায় আটকা পড়েছে।যাত্রীদের উদ্ধার করে অন্য একটি লঞ্চে করে ঢাকা পাঠানো হয়েছে।আমরা ঘটনাস্থলে রয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓