1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নবী ও হিজাব–বোরকা নিয়ে শিক্ষিকার কটুক্তি প্রতিবাদে মানববন্ধন উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কাল সন্ধ্যায় মুন্সিগঞ্জ–১ ও ২ আসনে এনসিপির দুই সমন্বয়কারীর মনোনয়ন ঘোষনা গজারিয়া বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারী নিহত, আহত -৩ নেছারাবাদে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ পিরোজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

পবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৩ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন,পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ পালিত হয়েছে।বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় দিবসটি পালন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর’র (প্রশাসনিক ভবন) সম্মুখে দিবসের কার্যক্রম শুরু হয়।দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। কালো পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী।এরপর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এর নেতৃত্বে এক মৌন মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং মৌন মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।পরবর্তীতে একই স্থানে প্রফেসর ড. জাহিদ হাসান’র সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।দুপুর ১টা ৩০মিনিটে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓