1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

উজিরপুরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৮ বার পড়া হয়েছে

নাজমুল হক মুন্না,উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নব যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ সরদার, মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ প্রমুখ।উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, নজরুল ইসলাম মাঝি, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা।বক্তৃতারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ও তার পূর্বে বিভিন্ন সময় পাকিস্তানি বাহিনী ও তার দোসরদের হাতে এদেশের বুদ্ধিজীবীরা হত্যা হয়েছিল।আজ তাদের স্বরননে দিবসটি পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓