1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

কাউখালীতে শীতার্ত মানুষের মাঝে কাজী রুহিয়া বেগম হাসির শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৭ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পিরোজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কাজী রুহিয়া বেগম হাসি উপজেলার প্রায় অর্ধশতাধিক অসহয় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র চাদর বিতরণ করেন।শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি উপজেলার বেকুটিয়া, চিরাপাড়া, সদরের উত্তর ও দক্ষিণ বাজারের শীতার্ত অসহায়দের মাঝে চাদর বিতরণ করেন।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি অর্পনা হালদার, সহ-সভাপতি ঝুমুর সাহা, সাংগঠনিক সম্পাদক হোসনেআরা হক, সমাজসেবক আবদুল লতিফ খসরু, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক।এসময় কাজী রুহিয়া বেগম হাসি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাজীবন এ দেশের মানুষের জন্য কাজ করে গেছে। প্রধানমন্ত্রী বলেছেন,দেশের একজন মানুষও না খেয়ে থাকবে না, ঘরবাড়ি ছাড়া থাকবে না, একজন মানুষও শীতে বস্ত্রহীন থাকবে না।এই শীতে আপনারা কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না।তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তার বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি এসেছি আপনাদের পাশে দাঁড়াতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓