1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

সিরাজদিখানে কভার্ডভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-২

  • প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৮ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কভার্ডভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজির ১ যাত্রী নিহত হয়েছেন।গুরুতর আহত হয়েছেন সিএনজির অপর ২ যাত্রী।রবিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের বেতকা-তেঘরিয়া সড়কের কালিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মো:ওহাব খান সুমন (৫০) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ইসমানিরচর গ্রামের মৃত হাজী মোবারক আলীর পুত্র।গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কভার্ডভ্যান ও সিএনজিটি আটক করে।পুলিশ ও স্থানীয়রা জানান,ঢাকা মেট্রো-অ-১১- ৫৪৭১ কভার্ডভ্যানটি বেতকা হতে ঢাকার দিকে যাচ্ছিল আর মুন্সীগঞ্জ-থ-১১ সিএনজিটি বেতকার দিকে যাচ্ছিল।সকাল সাড়ে ৬ টার দিকে কালিনগর এলাকায় গাড়ি দুটি মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলে ১ জন মারা যায়,আহত হয় অপর দুই সিএনজি যাত্রী।সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো:মুজাহিদুল ইসলাম সুমন জানান, দুটি গাড়ি আটক করা হয়েছে।আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓