1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দেশে এই সন্ধিক্ষণে চাই ঐক্যের রাজনীতি – ইলিয়াস হোসেন মাঝি গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সাত স্ত্রী নিয়ে একই ছাদের নিচে সংসার করছেন রবিজুল ইসলাম

  • প্রকাশিত: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩০ বার পড়া হয়েছে

একটি দুটি তিনটি নয়, সাত সাতটি বিয়ে করেছেন কুষ্টিয়া সদর উপজেলার রবিজুল ইসলাম (৩৮)।বর্তমানে সাত বউকে নিয়ে কোনো ঝামেলা ছাড়াই তিনি খুব সুখেই সংসার করছেন।স্ত্রীরা মিলেমিশে থাকছেন একই বাড়িতে। রবিজুল কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের পাটিকাবাড়ী গ্রামের মিয়াপাড়ার আয়নাল মন্ডলের ছেলে।তাঁর স্ত্রীরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার রুবিনা খাতুন (৩৫), একই উপজেলার গোস্বামী দুর্গাপুর এলাকার মিতা আক্তার (২৫), কিশোরগঞ্জের হেলেনা খাতুন (৩০), রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এলাকার নুরুন নাহার (২৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার স্বপ্না (৩০), একই উপজেলার ডমবলপুর এলাকার বানু আক্তার (৩৫) এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার রিতা আক্তার (২০)।রবিজুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, আমি মা-বাবার একমাত্র ছেলেসন্তান।আমার একটা সমস্যা ছিল। সেই সমস্যার বিষয়টি আমি জানি না।আমার মা মানত করেছিলেন, ছেলে বেঁচে থাকলে তাকে সাতটি বিয়ে দেবেন। মায়ের মনের আশা পূরণ করতে আমি সাতটি বিয়ে করেছি। এতে আমি, আমার পরিবার,আত্মীয়স্বজন ও স্থানীয়রা সবাই খুশি।সাত বউই খুব ভালো।স্ত্রীদের পরস্পরের মধ্যে ঝগড়া-বিবাদ হয় না।সাত স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে সুখের সংসার।স্ত্রীরা আদর-যত্ম করে।তারা খুব ভালোবাসে।তিনি আরো বলেন, আমি ১৫ বছর লিবিয়াতে ছিলাম।দুই বছর আগে দেশে এসেছি।বর্তমানে আমার একটি ড্রাইভিং শেখানোর সেন্টার আছে।এ ছাড়া কয়েকটি মাইক্রোবাস রয়েছে।আমি গাড়ি চালাই এবং গাড়ি চালানো শেখাই।এসব উপার্জন দিয়ে আমার সংসার চলে।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৯৯ সালে রুবিনাকে বিয়ে করি।তার দুইটা ছেলে রয়েছে।এরপর লিবিয়ায় থাকা অবস্থায় ২০১৪ সালে হেলেনাকে বিয়ে করি।তার এক ছেলে ও এক মেয়ে। ২০২০ সালে নুরুন নাহারকে বিয়ে করি।তার এক মেয়ে আছে।এক বছর আগে স্বপ্নাকে বিয়ে করি।তিন মাস আগে বানুকে, আড়াই মাস আগে রিতাকে এবং দুই মাস আগে মিতাকে বিয়ে করেছি। খোঁজ-খবর নিয়ে পারিবারিকভাবে বিয়ে করেছি। সবাই খুবই ভালো।পরস্পর আপন বোনের মতো সম্পর্ক সবার। কখনো ঝগড়াঝাঁটি করে না। একসঙ্গে মিলেমিশে কাজ করে, সংসার করে।স্থানীয়রা জানায়, রবিজুল ইসলাম সাতটি বিয়ে করেছেন।সাত বউ নিয়ে একই বাড়িতে বসবাস করেন।সাত বউ মিলেমিশে সংসার করেন। এলাকার মানুষ তাদের বাড়িতে বেড়াতে যায়।তারা ভালোই আছেন।তার এক স্ত্রী বলেন, আমরা সাত বোনের মতো। আমরা সারা দিন মিলেমিশে সংসারের কাজ করি।সবার সঙ্গে সবার ভালো সম্পর্ক।বোনের মতো এক বাড়িতে বসবাস করি।কেউ কাউকে হিংসা করে না।কেউ কম কাজ করল বা বেশি কাজ করল, তাতে কিছু যায়-আসে না।আমরা জেনেশুনে বিয়ে করেছি।আমাদের মন খারাপ হয় না।আমাদের স্বামীও খুবই ভালো মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓