1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মান্নান সম্পাদক ময়া’জ সাংগঠনিক মাহফুজ

  • প্রকাশিত: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৬ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক :

বস্তুনিষ্ঠ সংবাদ মুহুর্তেই সকলের মাঝে পৌছে দিতে এক ঝাঁক তরুণ সংবাদকমীর্দের সঙ্গে নিয়ে মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের যাত্রা শুরু হয়েছে।প্রাথমিক ভাবে ১৪ সদস্যের একটি সক্রিয় দল নিয়ে এই কমিটি গঠন করা হয়।মতলব উত্তরের প্রাণকেন্দ্র ছেঙ্গারচর পৌরসভা এলাকায় আয়োজিত সভায় নির্দিষ্ট পক্রিয়া মেনে এই কমিটি আত্মপ্রকাশ করে। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৪-২৬ সনের কার্যকরী কমিটি গঠন করা হয়।কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে জাতীয় অনলাইন নিউজ পোর্টাল প্রেসনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও প্রকাশক ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার এর মতলব প্রতিনিধি আবদুল মান্নান,সাধারণ সম্পাদক পদে টুডে টাইমস টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও প্রকাশক তানজিমুল হাসান মায়া’জ, সাংগঠনিক সম্পাদক পদে মতলব টুডে এর সম্পাদক ও প্রকাশক এবং সময়ের কন্ঠস্বর স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান মাফুজকে নির্বাচিত করা হয়েছে।অধুনিক বিশ্বের গতি পথে বাংলাদেশ যুক্ত হয়েছে বহু আগে।অধুনিকায়ন হয়েছে সংবাদ মাধ্যম,গণমাধ্যম হিসেবে পরিচিত দেশের সংবাদ মাধ্যম গুলো প্রবেশ করেছে অনলাইন জগতে।আধুনিক সাংবাদিকতার এই যুগে অনলাইন সংবাদ মাধ্যম গুলো ইতিমধ্যে পাঠক,দর্শকদের কাছে মুহুর্তেই সংবাদ পৌছে দেয়ার দৃষ্টান্ত তৈরী করেছে।সেই ধারাবাহিকতায় মতলব অনলাইন প্রেসক্লাব বস্তুনিষ্ঠ সংবাদ মুহুর্তেই প্রকাশ করার প্রতিশ্রুতি নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন সংগঠন নেতারা।সংগঠনটিতে সদস্যদের পাশাপাশি প্রথম সারির গণমাধ্যমে দীর্ঘ সময় দক্ষতার সাথে কার্যক্রম পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে এমন একাধিক ব্যাক্তির সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ রয়েছে।কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি আবুল মনসুর আবদুল হালিম স্টাফ রিপোর্টার প্রেসনিউজ টুয়েন্টিফোর ডটকম,সহ-সভাপতি ফয়জুরনুর আখন রাসেল সম্পাদক ও প্রকাশক নূরাণী রেডিও ডটকম, সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন এশিয়ান টিভি, দপ্তর সম্পাদক নওফেল হাসান মায়াব্বিজ প্রকাশক মতলব সংবাদ ডটকম, প্রচার সম্পাদক মোঃ শামীম মিয়াজী মতলব টপনিউজ,অর্থ সম্পাদক মোঃ নাজমুল আলোকিত চাঁদপুর, ক্রীয়া সম্পাদক সোহেল রানা। কার্যকরী সদস্য করা হয়েছে এম এম সাইফুল ইসলাম সম্পাদক ও প্রকাশক জনপদ সংবাদ,আল-আমিন পারভেজ বাংলা নিউজ টুয়েন্টিফোর টিভি চাঁদপুর, আতাউর রহমান সুমন দৈনিক বাংলার অধিকার চাঁদপুর, সাহাদাত হোসেন সুমন দৈনিক বাংলার অধিকার চাঁদপুর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓