1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

কাউখালীতে সয়না রঘুনাথপুর ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৪১০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালী উপজেলার ১ নং সয়না রঘুনাথপুর ইউনিয়নে ১৪ দলীয় জোটের নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে পোলেরহাট বাজারে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের সভাপতিত্বে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুস শহীদ, সহ-সভাপতি তালুকদার দেলোয়ার হোসেন, সামসুদ্দোহা চাঁদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য গৌতম রায়, রফিকুল ইসলাম মীরন কাজী, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ নিয়াজ আহম্মেদ, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মোস্তফা কামাল রোমান, উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যক্ষ অলক কর্মকার, সদস্য সচিব নাসির উদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইউনুস খান, ছাত্র লীগের সাবেক আহবায়ক রেজাউল কবির স্বপন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন, জসিম উদ্দিন সহ অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোট প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুকে বিজয়ী করার নিমিত্তে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নির্বাচনী কমিটি গঠন করা হয়।জনগনের ভালোবাসা আর ভোটের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে তার মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুকে বিজয়ী করবই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓