1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুন্সিগঞ্জে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ,আহত ২

  • প্রকাশিত: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৬ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক :

মুন্সিগঞ্জ ৩ আসনের নির্বাচনী এলাকা মুন্সিগঞ্জ সদরের আধারা ইউনিয়নে পোস্টার লাগানোর সময় নৌকার সমর্থকদের সাথে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে আহত হয়েছে দুই জন।আহতরা হলেন ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও নৌকার সমর্থক আব্দুল সামাদ এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বাদশা মিয়া (৩০)।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যার ইউনিয়নের পূর্ব রাঢ়ীপাড়া তিনরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।পরে আহত অবস্থায় সামাদকে স্থানীয়রা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।তার চোখে ও পিঠের দুইপাশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসা ডা. এ এস এম ফেরদৌস।অপরদিকে বাদশা মিয়াকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।এ বিষয়ে ইউনিয়ন পরিষদ সদস্য সুরুজের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে নৌকার সমর্থকেরা তাদের সমর্থকদের উপর হামলা চালায়।এতে তাদের এক কর্মী বাদশা মিয়া আহত হয়েছে।এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার উপ পরিদর্শক মাঈনউদ্দিন জানান, পোস্টার লাগানোর সময় একজনকে মারধোরের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি।অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓