1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা

দৈনিক ইত্তেফাকের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভান্ডারিয়ায় কেক কাটলেন সম্পাদক তাসমিমা হোসেন

  • প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩২১ বার পড়া হয়েছে

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

দৈনিক ইত্তেফাকের ৭১ বছর পূর্তি উপলক্ষে ভান্ডারিয়ায় কেক কেটে আনন্দ উদযাপন করেছেন ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন।রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ভান্ডারিয়ায় তাসমিমা ভিলায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে ইত্তেফাকের পিরোজপুর ও বরিশাল অফিস।দৈনিক ইত্তেফাকের ৭১ বছর পূর্তি উপলক্ষে ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান সংবাদকর্মীরা।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন।এতে ইত্তেফাকের পিরোজপুর অফিসের প্রধান মো. মুনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইত্তেফাকের বরিশাল অফিসের প্রধান শাহীন হাফিজ, ঝালকাঠী জেলা প্রতিনিধি মো. শফিউল আলম সৈকত, কাউখালী সংবাদদাতা মো. রবিউল হাসান রবিন, মঠবাড়িয়া সংবাদদাতা রফিকুজ্জামান আবির, বরিশালের মুলাদী সংবাদদাতা আলমগীর হোসেন সুমন, বানারীপাড়া সংবাদদাতা এস. মিজানুল ইসলাম, শরনখোলা সংবাদদাতা শেখ মোহাম্মদ আলী, হিজলা সংবাদদাতা মো. আলহাজ, উজিরপুর সংবাদদাতা মো. রফিকুল ইসলাম, নলছিটি সংবাদদাতা মো. শরিফুল ইসলাম পলাশ, পটুয়াখালীর দুমকী সংবাদদাতা মো. জামাল হোসেন, কাঠালিয়া সংবাদদাতা অধ্যাপক মো. আবদুল হালিম, বামনা সংবাদদাতা হাবিবুর রহমান, স্বরূপকাঠী সংবাদদাতা হালিমুর রহমান শাহীন, বরিশাল অফিসের ফটো সংবাদিক ফারুক লিটু, রিপোর্টার জিয়াউল করিম মিনার, আসাদুজ্জামান রিপনসহ আরও অনেকে।এ সময় আরও উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ভান্ডারিয়া উপজেলা জেপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক গোলাম সরোয়ার জোমাদ্দারসহ অন্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓