1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

দেশকে বাঁচাতে সুষ্ঠ নির্বাচনের জন্য সকলের সহযোগীতা দরকার — ইসি আহসান হাবিব

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব খান (অব:) বলেন, আমাদের দিকে প্রত্যেকটা ভোটার চেয়ে আছে, জনগণ চেয়ে আছে, নেতৃবৃন্দ চেয়ে আছে,সরকার চেয়ে আছে এবং চেয়ে আছে পৃথিবীব্যাপী অনেক বড় বড় দেশ।আমাদের দেশকে বাঁচাতে হবে, দেশের অর্থনীতিকে বাঁচাতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে। সে জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার।এ সময় তিনি আরোও বলেন, যদি কোন কেন্দ্রে একটা জাল ভোট পড়ে তবে সে কেন্দ্র বন্ধ হয়ে যাবে।জাল ভোট যেখানে পড়বে তার প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, এজেন্ট এবং যারা সরকারি আছে তারা চাকরিচ্যুত হবে।আমরা দেখাতে চাই ফ্রি ফেয়ার একটি উৎসব মূখর পরিবেশের সুন্দর নির্বাচন।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচারণবিধি ও অন্যান্য বিষয়ে এক মত বিনিময় সভা শেষে প্রেস বিফিং এ এসব কথা বলেন তিনি।এ সময় সাংবাদিকদের ভোটার উপস্থিত নিয়ে প্রশ্নের জবাবে বলেন, আপনি যে পারসেন্ট ভোটার উপস্থিত হলে সন্তুষ্ট আমরাও তাতে সন্তুষ্ট।সর্বপ্রকার সুযোগ সুবিধা আমরা গণমাধ্যমকে দিচ্ছি যাতে করে নির্বাচন কমিশনের চোখ ও কান হিসেবে তারা মাঠ পর্যায়ে কাজ করতে পারেন।এর আগে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পিরোজপুর ও ঝালকাঠী জেলার রির্টানিং অফিসার, সহকারী রির্টানিং অফিসার, আইন শৃক্সখলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের উপস্থিতিতে প্রতিদ্বদ্বী প্রার্থীগণের সাথে আচারণবিধি ও অন্যান্য বিষয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব খান (অব:)।বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো: শওকত আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জামিল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম।এসময় পিরোজপুরের তিনটি আসনের প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓