1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক

কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালীতে গাঁজা গাছসহ মোঃ বাবু হাওলাদার (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২ টা ৫০ মিনিটের দিকে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ধলুর বাড়ির পাশের বাড়ি থেকে তাকে আটক করা হয়।আটক বাবু হাওলাদার উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শাহজাহান হাওলাদারের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বাবু হাওলাদারকে আটক করে। পরে তার বাড়ির বাগান থেকে চাষাবাদকৃত একটি গাঁজা গাছ (ওজন অনুমান ৪০০ গ্রাম) জব্দ করা হয়।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, গাঁজাগাছসহ মো. বাবু হাওলাদারকে থানা পুলিশের একটি টিম তার বাড়ি থেকে আটক করে। অবৈধ মাদকদ্রব্য গাঁজাগাছ বিক্রয়ের উদ্দেশে রোপণ ও পরিচর্যা করার অপরাধে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করার হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓