1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ  কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড

গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে জীবিত অবস্থায় নবজাতক এক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে।রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গণে এলাকায় হঠাৎ নবজাতক শিশুর কান্নার শব্দ শুনতে পান এক আয়া,পরে তিনি বিষয়টি কর্মরত নার্সদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক চিকিৎসক ডা:নুসরাত ফারজানা খাঁন বলেন, উদ্ধারের পরপরই নবজাতকটিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে শিশুটি জীবিত রয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।খবর পেয়েই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া,এ সময় তিনি বলেন,আমি নিজেও একজন মা,খবরটা শুনেই অস্থির বোধ করছিলাম, শিশুটার সুরক্ষা ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করছি,সেই সাথে আমরা বিষয়টা খতিয়ে দেখছি।এই ঘটনায় মধ্যরাতেই উপজেলা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে,একটি নিষ্পাপ শিশুকে এভাবে ময়লার স্তুপে ফেলে যাওয়ার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ,যারাই এ ঘটনার সঙ্গে জড়িত তাদের পরিচয় উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓