1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

প্রার্থীতা প্রত্যাহার করলেন শাহজাহান ওমরের প্রতিদ্বন্দন্দ্বি মনিরুজ্জামান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৫০ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত আলোচিত প্রার্থী ব্যরিষ্টার মুহম্মদ শাহজাহান ওমরের সাথে প্রতিদ্বন্দ্বিতাকারী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এম মনিরুজ্জামান তার প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচনের মাঠ থেকে সরে দ্বারানোর ঘোষনা দিয়েছেন।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪ টায় ঝালকাঠির রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মনির এই ঘোষনা দেন। এসময় মনিরের সাথে রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট খায়রুল আলম সরফরাজসহ দলীয় নেতাকর্মী অনেকে উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান বলেন, কারো চাপে নয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে মেনেনিয়ে নৌকার পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।আর তাই আমি আমার নিজের প্রার্থীতা থেকে সরে দাড়ালাম।এর আগে গত ১৮ ডিসেম্বর এক সভায় শাহজাহান ওমরের পক্ষে নির্বাচনে কাজ না করার সিদ্ধান্ত নেয় রাজাপুর উপজেলা আওয়ামী লীগ।এ আসনে আওয়ামীলীগের শক্ত প্রার্থী ঈগল প্রতীকের মনিরুজ্জামানকে বিজয়ী করার লক্ষে সভায় সিদ্ধান্ত গ্রহন করে রেজুলেশন করা হয়।এই খবর গনমাধ্যমে প্রচার হওয়ার একদিন পর ২০ ডিসেম্বর রাতে রাজাপুর কাঠালিয়া দুই উপজেলা আওয়ামী লীগের সাথে শাহজাহান ওমরের দ্বন্দ্ব মেটাতে বরিশালে সমঝোথা বৈঠক করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।ঐ বৈঠকের পর দলীয় নেতৃবৃন্দ শাহজাহান ওমরের পক্ষে ভোট চাইতে নামেন।ঐ বৈঠকের ৫ দিন পর ২৬ ডিসেম্বর নির্বাচন থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহার করলেন আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓