1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গজারিয়া নৌকা প্রতীকে ভোট চাওয়া অপরাধে স্বেচ্ছাসেবকলীগের দুই নেতাকে মারধর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৮ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক :

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা গজারিয়া ইউনিয়নের বালুচর গ্রামে নৌকা মার্কায় ভোট চাওয়া অপরাধে স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা আহত হওয়ার খবর পাওয়া গেছে।আহতরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুল ইসলাম পিতা আমির হোসেন মেম্বার ও মিজানুর রহমান পিতা, মৃত আব্দুল হক।আহতরা ২ জনই বালুচর গ্রামের নৌকা প্রতীক প্রার্থীর সমর্থক।বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকার সময় বালুচর গ্রামের উজ্জ্বল নামে এক ভোটারদের বাড়িতে এই ঘটনা ঘটেছে।আহত দুই নৌকা প্রতীক সমর্থক গণমাধ্যমকে জানান বালুচর গ্রামের ঘরে ঘরে নৌকা মার্কায় ভোট চায়।সে সময় একই এলাকা গজারিয়া গ্রামের বড়আলিনুর পিতা নশু তাতী,ছোট আলিনুর পিতা খলিলুর রহমান সহ ১০ থেকে ১৫ জনের একটি যুবক কাঁচি মার্কা সমর্থক দল তাদের উপর হামলা করে। অতর্কিতভাবে হামলায় তাদের কিল ঘুসিতে নৌকার ২জন সমার্থক আহত হয়।তাদের বাকি সহকর্মী নৌকা সমর্থক বন্ধুরা হামলার পর নির্বাচনী প্রচারণা বন্ধ করে দেয়।আহত দুই জনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছে।গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রাজীব খান জানান খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓