1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নির্বাচন সুষ্ঠু করতে সবাইকে কঠোর থাকতে হবে… বিভাগীয় কমিশনার-ডিআইজি

  • প্রকাশিত: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক পিরোজপুর :

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সবাইকে কঠোর থাকার নির্দেশ দিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী ও বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. জামিল হাসান।আগামী ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার (৩০ ডিসেম্বর) জেলার নাজিরপুর সরকারি বঙ্গমাতা মহিলা কলেজে প্রিসাইডিং কর্মকর্তাদের একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।দুই দিনব্যাপী ওই প্রশিক্ষণের প্রথম দিন শুক্রবার পোলিং ও পরের দিন শনিবার প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।উপজেলার ৯টি ইউনিয়নের ৭২টি কেন্দ্রের প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা এতে অংশ নেন।ওই প্রশিক্ষণের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে বরিশাল বিভাগীয় কমিশনার বলেন, নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা অনিয়মের সুযোগ নেই।আমরা নির্বাচন সুষ্ঠু করতে সর্বোচ্চ চেষ্টা করছি।বিশ্ববাসী আমাদের দিকে তাকিয়ে আছে।আমরা কোনো ধরনের বিতর্কিত নাহয়ে নিজেদের সম্মান বিশ্ববাসীর কাছে তুলে ধরবো।এ সময় বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. জামিল হাসান বলেন, নির্বাচনে প্রার্থী বা তাদের সঙ্গের কেউ কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারবে না।ভোটের গোপন কক্ষে ভোটার ছাড়া কাউকে প্রবেশ করতে দিবেন না।কেন্দ্রে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হলে জেলা রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করবেন।জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পিরোজপুর পুলিশ সুপার মুহাম্মাদ শরীফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা আজরিন তন্বী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓