1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর

কাউখালীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৩ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে সড়ক দুর্ঘটনায় সেলিনা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে নৈকাঠি – কাউখালী সড়কের জয়কুল কমিউনিটি ক্লিনিক এর সামনে এ দুর্ঘটনা ঘটে।সেলিনা বেগম উপজেলার সদর ইউনিয়নের মুক্তারকাঠি গ্রামের মৃত মোদাচ্ছের আলীর স্ত্রী।স্হানীয় সূত্রে জানাযায়, নিহত সেলিনা বেগম ওই দিন সকালে কাজের উদ্দেশ্যে কাউখালী শহরে আসার জন্য জয়কুল কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে একটি অটোগাড়ীতে ওঠার সময় বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়।এসময় স্হানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।পরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।সেখানে ভর্তির সময়ই সেলিনা বেগম মারা যান।কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ সাগরিকা রায় বলন, সকালে গুরুতর আহত অবস্থায় সেলিনা বেগমকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।তাকে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় আহত সেলিনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন চিকিৎসক। শুনেছি তিনি বরিশালে বসে মারা যান।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓