1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর

৬২ বছরে পা দিলেন পবিপ্রবি ভিসি ড. স্বদেশ চন্দ্র সামন্ত

  • প্রকাশিত: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৪ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ৬১ পেরিয়ে ৬২ বছরে পদার্পণ করেছেন।বরেণ্য এই শিক্ষাবিদ কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দূর্গাপুর গ্রামে ১৯৬২ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ।তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণী সহ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত একজন বাংলাদেশী কৃষিতত্ত্ববিদ। ১৯৯০ সালের আগস্ট মাসে তৎকালীন পটুয়াখালী কৃষি কলেজে (পরবতীকালে পবিপ্রবি) প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে শিক্ষকতা জীবন শুরু করেন।পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন হলের প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।কৃষি বিজ্ঞানী প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বাংলাদেশ সোসাইটি অফ এগ্রোনমি, সিড সায়েন্স সোসাইটি এবং বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনের আজীবন সদস্য।প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ২০২১ সালের ১৭মে চার বছরের জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।তিনি বিশ্ববিদ্যালয়টির ৮ম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং অবকাঠামোগত উন্নয়নে গতিশীলতা আনয়ন করেন।তাঁর সঠিক নেতৃত্ব ও দিকনির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকান্ড অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে এগিয়ে চলছে। উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে নিরঙ্কুশ কাজ করে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓