1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দেশে এই সন্ধিক্ষণে চাই ঐক্যের রাজনীতি – ইলিয়াস হোসেন মাঝি গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু কাউখালীর শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত পিরোজপুরে চালু হলো ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ মুন্সিগঞ্জ টঙ্গীবাড়িতে পৃথক বজ্রপাতে প্রাণ গেল দুই কিশোরের ফেরি থেকে নদীতে প্রাইভেট কার

১৯কোটি টাকার সেতুতে উঠতে হয় বাশেঁর চাটা বেয়ে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দায় জোতবাজার আত্রাই নদীর ওপর সোজা দাঁড়িয়ে আছে একটি সেতু।আর এটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় পাঁচ বছর। কিন্তু সংযোগ সড়ক নির্মাণ না করেই কাজ গুটিয়ে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।এ কারণে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি এলাকবাসীর কোনো কাজেই আসছে না।এরমধ্যে খেয়াঘাট মাঝি ও স্থানীয়দের উদ্যোগে সেতু দিয়ে পারাপারের জন্য তৈরি করা হয়েছে বাশেঁর চাটাই।সেতুর সংযোগ সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে চাটাই বেয়ে পারাপার হচ্ছে মটর সাইকেল,ভ্যান ও সাধারণ মানুষ।চাটায় তৈরির খরচ জোগাতে সুবিধাভোগীদের নিয়মিত পরিশোধ করতে হচ্ছে টোল।সেই সাথে বন্ধ হয়ে গিয়েছে জোতবাজার খেয়া ঘাটের পারাপার।স্থানীয়রা জানান, উপকরণের দাম বৃদ্ধিসহ বিভিন্ন অজুহাতে সেতুটির নির্মাণ কাজ দফায় দফায় বন্ধ রাখে ঠিকাদারি প্রতিষ্ঠান।পরবর্তীতে সেতুর নির্মাণ কাজ সমাপ্ত করা হলেও সংযোগ সড়ক না করেই কাজ গুটিয়ে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি।তাই এলাকাবাসী ও খেয়াঘাটের মাঝি কিছু মাটি কেটে তার উপরে বাশেঁর চাটাই তৈরি করে সেতু দিয়ে পারাপারের ব্যাবস্থা করে দেন।এরপর থেকে বাশেঁর চাটা বেয়ে সেতু দিয়ে চলাচল করছে মানুষ।কবে থেকে সম্পূর্ণ ভাবে চালু হবে সেতু তা নিয়ে রয়েছে ধোঁয়াসা।তবে সেতুটি পুরোপুরি সম্পূর্ণ করতে কয়েকবার সময় বৃদ্ধি করার পরও অসম্পূর্ণ রয়েছে কাজ।কাজ না করায় কারণে বাড়ানো সময়ও পার হয়ে গেছে। সেতুটি সম্পূর্ণ না করার কারণে চাটাই বেয়ে সেতুতে উঠতে গুনতে হচ্ছে টাকা।এলজিইডি প্রকৌশলী বারবার জাতীয় নির্বাচনের আগে সেতুটি সম্পূর্ণ করে ছেড়ে দেওয়ার কথা বললেও বিভিন্ন অজুহাতে তার কথা রাখতে পারিননি তিনি।টাকার বিনিময়ে সেতুদিয়ে পারাপার হতে পেরে অনেকটা খুশি এলাকাবাসী।উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব মান্দার বাসিন্দাদের পারাপারের সুবিধার্থে আত্রাই নদীর জোতবাজার খেয়াঘাটে ২১৭ মিটার দৈর্ঘ্য ও ৭ দশমিক ৩২ মিটার প্রস্থের একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সেতুর নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৮ সালের ২৩ এপ্রিল।এতে ব্যয় হয়েছে ১৮ কোটি ৮১ লাখ ২৫ হাজার টাকা।উপজেলা প্রকৌশলী শাইদুল রহমান মিঞা বলেন, সেতুর বাকি অংশটুকু সম্পূর্ণ করতে রিটেন্ডার হতে পারে। এলাকবাসী বাশেঁর চাটা দিয়ে সেতু পারাপারের কথা তিনি শুনেছেন।বারবার বাঁশ খুলে দেওয়া হলেও পরবরর্তীতে আবার তারা এসব তৈরি করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓