1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক

যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে ৭ তারিখে ভোটকেন্দ্রে যাবেন এবং ঈগল প্রতীকে ভোট দিবেন…. মহিউদ্দিন মহারাজ

  • প্রকাশিত: বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

আপনারা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে আগামী ৭ তারিখ ভোটকেন্দ্রে যাবেন এবং ঈগল প্রতীকে ভোট দিবেন।আপনারা ভোট দিয়ে সকলে ভোটকেন্দ্র পাহারা দিবেন এবং ফলাফল নিয়ে বাড়ি ফিরবেন।আমি জনগণের প্রয়োজনে আমি নির্বাচনে নেমেছি।আর আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি আপনাদের পাশে থাকব, আমার পরিবারও আপনাদের পাশে থেকে সেবা করবে বুধবার (৩ জানুয়ারী) বিকালে ভান্ডারিয়া উপজেলার হাসপাতাল মাঠে নির্বাচনি পথসভায় পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ।এ সময় তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে প্রথম থেকে গুজব ছড়ানো হচ্ছে,যে যারা দলীয় মনোনয়ন চেয়েছে তারা স্বতন্ত্র নির্বাচন করতে পারবে না। অথচ প্রধানমন্ত্রী গণভবনে বলেছেন, কোনো না কোনো কারণে নৌকা একজনকে দেওয়া লাগতে পারে কিন্তু আপনারা যারা মনোনয়ন চেয়েছেন তারা স্বতন্ত্র নির্বাচন করতে পারবেন। স্বতন্ত্র যার নৌকাও তার।উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুবকর সিদ্দিক মন্টু, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি বায়জিদ আহমেদ খান, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓