1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দেশের স্বার্থে ভোট বর্জনের আহবান জানিয়ে উত্তরায় রিজভীর লিফলেট বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

জনগণের স্বার্থে, নাগরিক স্বাধীনতার স্বার্থে এবং মানুষের মৌলিক স্বাধীনতার স্বার্থে ভোট বর্জন করার আহবান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সকালে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে উত্তরা রাজউক মডেল কলেজের সামনে লিফলেট বিতরণ শেষে এ আহবান জানান তিনি।সরকারকে উদ্দেশে করে রিজভী আরও বলেন জোর জবরদস্তি করে একতরফা নির্বাচন করে দেশের বিপদ ডেকে আনবেন না।এভাবে পাতানো নির্বাচন করে, জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতা ধরে রাখা যাবে না। নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়ে সকল পর্যায়ের মানুষকে ভোট বর্জনের আহবান জানান তিনি।এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন, দক্ষিণখান বিএনপি’র আহ্বায়ক মোতালেব হোসেন রতন, যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেনসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓