1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

৩৫ বছরে যে উন্নয়নের বৈষম্য করা হয়েছে তা দূর করার দায়িত্ব গ্রহন করলাম …. মহিউদ্দিন মহারাজ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া- নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ বলেছেন,আপনারা আগামী ৭ তারিখ মা-বোনদের নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে আমাকে ঈগল মার্কায় ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেন তা হলে ৩৫ বছরে যে বৈষম্য করা হয়েছে তা দূর করে আপনাদের উন্নয়নের দায়িত্ব আমি গ্রহন করলাম।বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকেলে কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।মহিউদ্দিন মহারাজ আরও বলেন, আপনাদেরকে এক সময় বলেছে কাঁঠাল পাতা দিলে আপনারা নাকি দৌড়ে যান।আপনারা এত দিন যাকে ভোট দিয়েছেন তারা আপনাদের কাঁঠাল পাতা বলেছে। তার পরেও আপনার প্রার্থী পাননি বলে ওইখানে আপনাদেরকে চুপ থাকতে হয়েছে।উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনুর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক, ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, মহিউদ্দিন মহারাজ সমর্থক গোষ্ঠীর শাহ আলম নসু, জেলা পরিষদের সদস্য রোজিনা আক্তার, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন মুন্সি, মোস্তাফিজুর রহমান, লাইকুজ্জামান তালুকদার মিন্টু, গাজী সিদ্দিকুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান সিকদার মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহমুদ খান খোকন, সাংগঠনিক সম্পাদক মামুন হোসাইন বাবলু জমাদ্দার, ইউনিয়ন পরিষদ মেম্বার পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ছোট্ট প্রমুখ।দুপুরের পর থেকে কাউখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নারী-পুরুষ কর্মী সমর্থক মিছিল নিয়ে বালক বিদ্যালয় মাঠের সভাস্থলে উপস্থিত হতে থাকেন। তারা ঈগল মার্কার প্লাকার্ড হাতে নিয়ে মিছিল করতে করতে সভাস্থলে হাজির হন।বিকেল ৩টার মধ্যে সভাস্থল কানায় কানায় পূর্ন হয়ে এক জনসমুদ্রে পরিনত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓