1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহ্য হারিয়ে স্মৃতি হতে চলছে মাটির তৈরি তৈজসপত্র নাজিরপুরে ক্লাস চলার সময় ভেঙে পড়ল বৈদ্যুতিক পাখা, দুই শিক্ষার্থী আহত মুন্সীগঞ্জ ঘুষের ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা মামলা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে কাউখালীতে গ্রীন ফোর্সের সভা অনুষ্ঠিত নেছারাবাদে খাস জমির মাটি কাটায় তিন ইটভাটাকে জরিমানা গুজব নির্ভর সিদ্ধান্তে দেশজ উদ্ভিদ দৃষ্টিনন্দন ঢোলকলমি আজ বিলুপ্তির পথে জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে ঝালকাঠি জেলায় পরিবেশবান্ধব গাছের চাড়া রোপন করার উদ্বোধন নেছারাবাদে অবৈধভাবে মজুদ ডিজেল-কেরোসিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

গজারিয়া হামলার শঙ্কায় বাড়ি ছাড়া অর্ধশত পরিবার

  • প্রকাশিত: রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ইমামপুর ইউনিয়নের ষোলআনী গ্রামে পরাজিত নৌকা সমর্থকদের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ উঠেছে বিজয়ী স্বতন্ত্র বর্তমান এমপি হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সমর্থকদের বিরুদ্ধে।সরেজমিনে ষোলআনী গ্রামে গিয়ে দেখা যায়, বেশকিছু বসত ঘরের টিনের বেড়া ধারালো কিছু দিয়ে কোপানোর অসংখ্য চিহ্ন ও কযেকটি আধাপাকা ভবনের জানালার থাই গ্লাসগুরো ভাঙা ছিলো। যার ফাঁকা অংশ দিয়ে ঘরের ভেতরের আসবাবপত্র সহ বিভিন্ন জিনিসপত্র ঘরের মেঝেতে পড়ে আছে।ভুক্তভোগী পরিবার গুলোর দাবি, নৌকা মার্কায় ভোট দেয়ায় বর্তমান এমপি’র লোকজন তাদের ভয়ভীতি দেখাচ্ছেন। পরবর্তী হামলার শঙ্কায় ষোলাআনী গ্রামের প্রায় অর্ধশত পরিবারের সদস্যেরা বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে।তবে হামলা ও ভাংচুরের ঘটনা অসত্য দাবি করে কাঁচি মার্কার সমর্থক ও ইমামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সবুজ দেওয়ান বলেন, নির্বাচনে পরাজিত নৌকার প্রার্থীর লোকজন বেপরোয়া হয়ে উঠেছে। তারাই সহিংসতা চালাচ্ছে।ষোলআনী গ্রামে এমন কোনো ঘটনা ঘটেনি।এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রাজিব খাঁন বলেন, ঘটনার পরপরই ওই এলাকায় যাওয়া হয়। থানায় কোন অভিযোগও নেই।পরিস্থিতি বর্তমানে খুবই স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓