1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

গজারিয়ায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে তোপের মুখে তিতাস গ্যাস কর্মকর্তারা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং সঞ্চালন লাইনে চেক ভালব স্থাপন করতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েছে তিতাস গ্যাসের কর্মকর্তারা।স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়, তাদের বাধার মুখে কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় তিতাস গ্যাসের কর্মকর্তারা। গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা হাস পয়েন্ট এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং সঞ্চালন লাইনে চেক ভালব স্থাপন করতে যায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের লোকজন।এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মর্নিং সান হাইওয়ে হোটেলের পশ্চিম পাশে একটি জায়গায় চেক ভালব স্থাপনের জন্য মাটি অপসারণ করতে থাকে তিতাসের লোকজন।দুপুর তিনটার দিকে স্থানীয় একটি মসজিদের মাইকে তিতাসের এই কার্যক্রম বন্ধ করতে স্থানীয়দের এগিয়ে এসে প্রতিরোধ করতে ঘোষণা দেওয়া হয়। এই ঘটনার পর কয়েক’শো গ্রামবাসী ওই স্থানে জড়ো হলে উত্তপ্ত হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে বিষয়টি সম্পর্কে তিতাস গ্যাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, আমরা চেক ভালব স্থাপন করতে গিয়েছিলাম। চেক ভালব মূলত একটি স্বয়ংক্রিয় সুরক্ষা ডিভাইস। এর মাধ্যমে একটি নির্দিষ্ট এলাকার গ্যাস সংযোগ বন্ধ করা, গ্যাসের প্রবাহ একটি নির্দিষ্ট দিকে রাখাসহ আরো অনেক রকমের কাজ করা যায়।চেক ভালব স্থাপন করা প্রক্রিয়া শেষ করতে আমাদের তিন দিনের মতো সময় লাগতো সেজন্য ওই এলাকার গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓