1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত,আহত- ১

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জে মাঠা খেতে এসে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শাহ আলম(২২)নামের এক যুবক নিহত হয়েছে।এঘটনায় আরো ১ জন আহত হয়েছে।গুরুতর অবস্থায় আহত শুভকে(২২)ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।মঙ্গলবার(১৬ জানুয়ারি)সকাল ৯ টার দিকে সদর উপজেলার আলদী সড়কের মদিনাবাজারের ডাকাতিয়া তলা এলাকায় এই সড়ক দূর্ঘটনায় ঘটে৷নিহত শাহ আলম মুন্সীগঞ্জের পাশ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার খলাপাড়া এলাকার বাসিন্দা।তবে তাৎক্ষণিক নিহতের বাবার নাম জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান,কয়েকটি মোটরসাইকেল নিয়ে আলদীর দিকে যাচ্ছিলো কয়েকজন যুবক। পথিমধ্যে ডাকাতিয়া বীজ্রের ডালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল খাদে পরে যায়।এসময় স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত শাহ আলমকে মৃত ঘোষনা করেন।এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন,দূর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে এক যুবকরের মৃত্যু হয়।তার মরদেহ হাসপাতালে রাখা আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓