1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুরের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালী -৩ আসনে ভোটের মাধ্যমে  নতুন গণতান্ত্রিক অধ্যায় সূচনা হবে’ – হাসান মামুন কাউখালীতে সড়কে যৌথ বাহিনীর অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার

গজারিয়া দুর্বত্তের দেওয়া আগুনে পুড়ে সবস্বপ্ন শেষ হলো ভাইরাল হওয়া শ্রমিক হানিফের

  • প্রকাশিত: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার তেতৈতলাতে রাতের আধারে দুর্বত্তের দেওয়া আগুনে পুরে ছাই হয়ে গেল নিরীহ পরিবহন শ্রমিক হানিফ প্রধানের স্বপ্নের ঘর।কলেজ ও স্কুল পড়ুয়া দুই কন্যা,আড়াই বছরের শিশু ছেলে নিয়ে তিনি এখন খোলা আকাশের নিচে।মর্মান্তিক এই ঘটনাটি শনিবার(২১ জানুয়ারী) রাত ১২রাত ঘটিকায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর তেতৈতলা দড়িগাঁও উকিল উদ্দিন এর বড় ছেলে অতি সাধারণ পরিবহন শ্রমিক হানিফ মিয়ার ঘর পুড়ে ছাই হয়ে যায়।তিনি জানান রাত ১০টার দিকে স্ত্রী,সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন হঠাৎ ঘুম ভেঙে দেখেন ঘরের তিন পাশে আগুন জ্বলছে, তখন তিনি স্ত্রী,সন্তানদের নিয়ে কোন রকম প্রাণ নিয়ে বাহিরে আসতে পারলেও কোন মালপত্র বের করতে পারেন নাই।অশ্রুঝরা কন্ঠে তিনি আরো বলেন,আমি কলেজ,স্কুল পড়ুয়া দুই মেয়ে আর এক ছেলেকে নিয়ে কর্ম করে জীবন যাবন করছি,তখন আমার সব শেষ।তিনি আরও জানান,স্থানীয় এমপিকে এক বক্তব্যে তিনি ভাইরাল হয়েছিলেন, গ্রামের এক প্রভাবশালী বসত ভিটার এই জায়গাটা দখলের চেষ্টায়ও ছিলেন।স্থানীয় ইউপি সদস্য মো:রিটু প্রধান হত দরিদ্র শ্রমিক হানিফ এর পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে,প্রকৃত ঘটনা উদঘাটন ও দোষীদের শনাক্তের জোড় দাবি জানান।এ বিষয়ে গজারিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ইনচার্জ মো:রিফাত মল্লিক জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিভাই,বিষয়টি আমার কাছেও ঝামেলার মনে হয়েছে, তবে তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা জানা যাবে।গজারিয়ায় থানার অফিসার ইনচার্জ মো:রাজিব খাঁন বলেন,ঘটনাস্থল পরিদর্শন করেছি,তদন্ত সাপেক্ষে আইনী প্রক্রিয়া গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓