1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিকে কুপিয়ে জখম, প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন বিএনপি নেতা চপলকে জেল হাজতে পাঠিয়েছে আদালত রাজাপুরে ধানসিঁড়ির তীরে জীবনানন্দের ১২৭তম জন্মোৎসব পালিত রাজাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলার অভিযোগ গজারিয়ায় রাতের আঁধারে টিসিবির পণ্য বিক্রির অভিযোগ কাউখালীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার সোহেল মনজুর প্রতিমন্ত্রী হওয়ায় কাউখালীতে মিষ্টি বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রীসভাকে ছারছীনা পীরের অভিনন্দন গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন গজারিয়া ৫৪ বছর পর আক্ষেপ গুচিয়ে ইতিহাস গড়লেন কামরুজ্জামান রতন

ভেড়ামারার দহপাড়া কবরস্থান এলাকায় রমরমা মাদক ব্যবসা

  • প্রকাশিত: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

নাসিম উদ্দীন ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দহপাড়া কবরস্থানের সামনের এলাকায় দীর্ঘদিন ধরে নজুর ছত্রচ্ছায়ায় টিটু ও লিটুর সহযোগিতায় অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছে।অল্প বয়সী বালকদের দিয়ে ক্রেতাদের নিকটে এই মাদকদ্রব্য সরবরাহ করার অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী জানিয়েছেন, প্রতিদিন উক্ত এলাকায় দূরদূরান্ত থেকে মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহনে মাদক সেবীরা এসে উক্ত স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে সেবন করে।ফেনসিডিল, গাঁজা ও ইয়াবা বিক্রয় করে চক্রটি আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে।ভেড়ামারা থানার এসআই আবু তাহের প্রতিবেদকে জানান উক্ত এলাকায় কয়েকজন সুকৌশলে মাদকদ্রব্য বিক্রি করে থাকে বিভিন্ন সূত্রে এমন তথ্য প্রশাসন পেয়েছে।উক্ত সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।এদিকে চাঁদগ্রাম ইউনিয়নের দহপাড়ায় মাদকদ্রব্যের সহজলভ্যতার কারণে যুবসমাজ ধ্বংসের মুখে রয়েছে।এলাকাবাসীর দাবি অতি দ্রুত এদেরকে গ্রেপ্তার করে ধ্বংস করা হোক দীর্ঘদিনের এই মাদক আস্তানা।একটি শিক্ষা প্রতিষ্ঠানে নৈশ প্রহরীর চাকরি করার ফাঁকে সে দিন -রাত অবৈধ মাদক ব্যবসায়ের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছে।এদিকে উক্ত চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ জোয়ারদার বলেছেন উপরোক্ত মাদক ব্যবসায়ীরা সহ এলাকায় অন্যান্য মাদক ব্যবসায়ীদের বেপরোয়া দাপটের কাছে এলাকার যুবসমাজ ও তাদের পরিবার জিম্মি হয়ে পড়ছে।প্রশাসনের উচিত অবিলম্বে অত্র চাঁদগ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে চলা মাদক ব্যবসা বন্ধ করবার জন্য জোর পদক্ষেপ গ্রহণ করা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓