1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা

পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরির ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবীরের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৩৮৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা’র দ্বিতীয় ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবীরের মরদেহ ঘটনাস্থল থেকে ১২ কিলোমিটার ভাটিতে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। সোমবার (২২ জানুয়ারী) বিকেল সাড়ে চারটায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকার নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো: হামিদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।নিখোঁজ হুমায়ুন কবির পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামের আব্দুল লতিফের ছেলে।স্ত্রী রোজিনা বেগম একজন গৃহিনী।তাঁর তিন সন্তানের মধ্যে জ্যেষ্ঠ কণ্যা কামরুন্নাহার কলি একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্রী।মেঝো মেয়ে নুরে জান্নাত স্নেহা দশম শ্রেণীর ছাত্রী এবং একমাত্র ছেলে ইয়াসিন আরাফাত পঞ্চম শ্রেণীর ছাত্র।তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) ওয়ার্কার্স ইউনিয়ন পাটুরিয়া আঞ্চলিক শাখা কমিটির সভাপতি ছিলেন।তিনি ২০১১ সালে চাকুরীতে যোগদান করেন।সর্বশেষ দুই মাস আগে তিনি তাঁর পরিবারের সাথে দেখা করতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাটি ভাঙ্গা গ্রামে গিয়েছিলেন বলে জানান তাঁর পরিবারের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓