1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পবিপ্রবিতে অগ্নিনির্বাপক সিলিন্ডার ব্যবহারের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রকৌশল বিভাগের ব্যবস্থাপনায় ও মেসার্স বিশ্বাস ফায়ার এক্সটিংগুইসার এর সহযোগিতায় অগ্নিনির্বাপক সিলিন্ডার ব্যবহারের এক প্রশিক্ষন কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ জানুয়ারি) ১১ টায় পবিপ্রবির পরিবহন শাখার সামনে উক্ত কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণ কর্মশালা ও মহড়ার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী, রেজিস্টার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু।এছাড়াও উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, নিরাপত্তা রক্ষার কাজে জড়িত আনসার সদস্যরা।মহড়ায় মেসার্স বিশ্বাস ফায়ার এক্সটিংগুইসার এর পক্ষ থেকে অগ্নিনির্বাপক সিলিন্ডারের বৈশিষ্ট্য, প্রকৃতি, প্রয়োজনীয়তা, অগ্নিনির্বাপণে এর ব্যবহার বিধি বিষয়ক আলোচনা করা হয় এবং আগুন জ্বালিয়ে নির্বাপণ করার কৌশল দেখানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓